ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিএনপির মিডিয়া সেল জানায়, আজ সোমবার দুপুর ২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম ও এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস...
নিউজ ডেস্ক : ‘এক সপ্তাহের মধ্যে গেজেট হওয়ার কথা ছিল। ক...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মু...
নিউজ ডেস্ক: বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযু...
নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বা...

মন্তব্য (০)