• লিড নিউজ
  • জাতীয়

‎মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় মঙ্গলবার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।
‎
‎আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করেন।
‎
‎এ মামলায় অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। সাত আসামিই বর্তমানে পলাতক।
‎
‎এর আগে, ১৭ আগস্ট যুক্তিতর্ক সম্পন্ন হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়। জুলাই-আগস্টে আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন।
‎
‎কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য (০)





image

ঢাকা-সৌদি রুটের ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজারেরও বেশি যাত্রী...

১

‎নিউজ ডেস্কঃ  সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর...

image

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : ...

২

নিউজ ডেস্কঃ  ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমা...

image

পে স্কেল: বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

৩

‎নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলের অধীনে সরকারি চাকুরিজীব...

image

‎ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

৪

‎নিউজ ডেস্কঃ মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদ...

image

‎অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নিলেও নাগরিক সমাজ থেকে প্রতিবা...

৫

নিউজ ডেস্কঃ অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নিলেও নাগরিক সমাজ থেকে...

  • company_logo