• লিড নিউজ
  • জাতীয়

‎ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
‎
‎বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
‎
‎সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
‎
‎বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভবিষ্যৎমুখী আইন কাঠামোর ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়ন বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও গতিশীল করবে।
‎
‎দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এমন গঠনমূলক আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।

মন্তব্য (০)





image

ঢাকা-সৌদি রুটের ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজারেরও বেশি যাত্রী...

১

‎নিউজ ডেস্কঃ  সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর...

image

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : ...

২

নিউজ ডেস্কঃ  ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমা...

image

পে স্কেল: বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

৩

‎নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলের অধীনে সরকারি চাকুরিজীব...

image

‎ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

৪

‎নিউজ ডেস্কঃ মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদ...

image

‎অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নিলেও নাগরিক সমাজ থেকে প্রতিবা...

৫

নিউজ ডেস্কঃ অটোরিকশার বিরুদ্ধে উদ্যোগ নিলেও নাগরিক সমাজ থেকে...

  • company_logo