• বিনোদন

‎বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

‎এ সময় বাঁধনের বাবা প্রকৌশলী আমিনুল হক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

‎চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার ঘটনার পর ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন বলেন, আমাকে ২৪ ঘণ্টা সুরক্ষা দেওয়া হয়েছে। তারা সবসময় লবিতে থাকত। আমি যে জায়গায় যেতাম সেই জায়গাই সঙ্গে সঙ্গে যেত। ৮ তারিখে আমি পুলিশ ফাইল করেছি। ওই জায়গার পুলিশ আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে।

‎তিনি বলেন, যারা আক্রমণ করেছেন; তারা নিজেরাই সমস্যার মধ্যে পড়েছেন। যারা আক্রমণ করেছেন তারা মনে করছেন যে পার পেয়ে যাবেন। তারা আমার গায়ে হাত তুলেছেন। এমন না যে শুধু দূর থেকে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে, অথবা পানি মেরেছে। আমার গায়ে হাত তুলেছেন তারা। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। তারা তাদের জায়গা অনিরাপদ করেছেন; আমাদের না।

‎দলকানা না হওয়ার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, আপনার পরিবার সাফার করবেন। কিন্তু দলের যে বড় বড় নেতারা আছেন, যারা আপনাদের অডিও বার্তা, ভিডিও বার্তা দিয়ে উসকে দিচ্ছেন আপনাদের। তাদের জীবন কিন্তু আপনাদের না। মাথার ঘাম পায়ে ফেলে আপনারা বাংলাদেশে টাকা পাঠান। আপনারা এগুলো আর প্লিজ কইরেন না।

‎এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেন বলে জানান বাঁধন। পাশাপাশি দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইতালি সরকারের সহযোগিতার কথাও জানান এই অভিনেত্রী।

মন্তব্য (০)





image

তরুণদের অভিনয় শেখাবেন মোশাররফ করিম

নিউজ ডেস্ক : দীর্ঘদিন মঞ্চে অভিনয় করে পর্দায় নিজের আলাদা জায়...

image

মিমির বিয়ের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ, পাত্রের পেশা নিয়ে চমক

বিনোদন ডেস্ক : এতদিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই অভিনেত্রী মিমি চ...

image

মৌসুমীর সঙ্গে সম্পর্ক কীভাবে টিকে আছে, গোপন রহস্য জানালেন...

নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সান...

image

‎৪০ তম ফোবানায় বিসিআই-এর অভিষেক—মিউজিক্যাল মেডলিতে মুগ্ধ...

বিনোদন ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল হিলটনে ৪ থেক...

image

যে কারণে অভিনয় ছেড়ে দিতে চেয়েও ছাড়েননি সামান্থা

বিনোদন ডেস্ক : আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করবেন দ...

  • company_logo