• লিড নিউজ
  • জাতীয়

সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত কাজে সহযোগিতা করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে সাগর-রুনির পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে আবেদন করা হলে তিনি এ কথা বলেন।

‎চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সাগর রুনি হত্যাকাণ্ডের মামলাটি ট্রাইব্যুনালের আইনে আওতায় আসে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

‎এর আগে, সাগর-রুনি হত্যা মামলার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন পরিবারের সদস্যরা।

‎উল্লেখ্য, ২৭ আগস্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পিছিয়েছে। নতুন করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

‎দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে তারাই মামলাটি তদন্ত করছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফা সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাস সময় দেন।

মন্তব্য (০)





image

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে...

image

‎সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদ...

নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তা...

image

গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

নিউজ ডেস্কঃ তিন দিন বন্ধ থাকার পর জাতীয় গ্রিডে পুনরায় যুক্ত ...

image

‎গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণে...

image

কৃষক কার্ড কারা পাবেন, কারা পাবেন না; মিলবে যেসব সুবিধা

নিউজ ডেস্কঃ দেশের প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে ...

  • company_logo