• লিড নিউজ
  • জাতীয়

প্রযুক্তি ও গবেষকদের সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

‎রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে তিনি এ কথা বলেন।

‎ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতকে এমনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এই খাত থেকে দেশের জিডিপির ৫ শতাংশ আহরণ করা সম্ভব হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

‎এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ট্রায়ালের মাধ্যমে কাজ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দেশে একটি ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

‎হেলথ টেক ইন্ডাস্ট্রির বিকাশ ঘটাতে পারলে হাসপাতালগুলোর বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসা সম্ভব বলেও মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্তব্য (০)





image

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে...

image

‎সাইবার বুলিং ও অনলাইন হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদ...

নিউজ ডেস্কঃ সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তা...

image

গ্রিডে যুক্ত হলো আদানির ইউনিট-২, বাড়বে বিদ্যুৎ সরবরাহ

নিউজ ডেস্কঃ তিন দিন বন্ধ থাকার পর জাতীয় গ্রিডে পুনরায় যুক্ত ...

image

‎গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণে...

image

কৃষক কার্ড কারা পাবেন, কারা পাবেন না; মিলবে যেসব সুবিধা

নিউজ ডেস্কঃ দেশের প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে ...

  • company_logo