ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলবেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম।
আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন আবদেলকারিম। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দেন এই মিশরীয় ফরোয়ার্ড। মৌসুমের শেষ পর্যন্ত ধারে খেলার কথা থাকলেও খুব দ্রুতই নজর কাড়েন তিনি। ৮ মার্চ উস্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন আবদেলকারিম।
মাত্র ছয়টি লিগ ম্যাচে নয় গোল করেন তিনি। এর মধ্যে মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের জয়ে হ্যাটট্রিকও করেন। ওই ম্যাচেই বার্সেলোনা División d’Honor শিরোপা নিশ্চিত করে।
২০২৬ সালের গ্রীষ্মে আবদেলকারিমকে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা। এরপর হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেন তিনি। প্রাক-মৌসুমে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতাও হন এই ফরোয়ার্ড।
গত ৩১ আগস্ট স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় আবদেলকারিমের।
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার...
স্পোর্টস ডেস্ক : না রিয়াল মাদ্রিদ, না ফ্রান্স, শেষ এক মৌসুমে...
স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো ...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় দলের ৩ তারকা ক্রিকেটারকে তলব করেছে গোয়ে...
নিউজ ডেস্ক : ৪৭ বছর বয়সেও রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা...

মন্তব্য (০)