• লিড নিউজ
  • শিক্ষা

‎ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রীয় কারিকুলাম মানতে হবে: ববি হাজ্জাজ ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রের মৌলিক কারিকুলাম অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি অভিযোগ করেন, প্রাথমিক স্তরে দেশের অনেক ইংলিশ মিডিয়াম স্কুলই রাষ্ট্রীয় কারিকুলাম মানছে না।
‎
‎শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড একিউ আয়োজিত স্কুল লিডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
‎
‎ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা কতক্ষণ বিদ্যালয়ে শিখনকালীন সময় ব্যয় করবে, এত বছরেও তা নির্ধারণ করা সম্ভব হয়নি। শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
‎
‎তিনি বলেন, একজন বাসার ড্রাইভারেরও প্রশিক্ষণ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্ব পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি চলতে পারে না।
‎
‎প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার মানদণ্ড নির্ধারণে সরকার কারিকুলাম অনুসরণ এবং শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে

১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ ...

image

বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন 'ত্রিভুজ' এর সভাপতি ড. জিয়াউল, ...

২

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐত...

image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

৩

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

৪

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৫

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

  • company_logo