ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনকে।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাশ হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এখন থেকে মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন মো. আশরাফ উদ্দিন এবং তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন- জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সরকার দলীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আশরাফ উদ্দিন নির্বাচিত হন।
নিউজ ডেস্ক : সড়কে বেপরোয়া অবৈধ অটোরিকশা। পুরো রাজধানীই যেন অটোরিকশার নেট...
নিউজ ডেস্ক : ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক ...
নিউজ ডেস্ক : বিদ্যমান ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স&rsquo...
নিউজ ডেস্ক : কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জল...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ...

মন্তব্য (০)