ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে আপিল চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।
এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দের জন্য ৮ অক্টোবর ধার্য করা হয়েছে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচ অ...
নিউজ ডেস্কঃ সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্র...
নিউজ ডেস্কঃ সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর...
নিউজ ডেস্কঃ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমা...
নিউজ ডেস্কঃ নতুন পে স্কেলের অধীনে সরকারি চাকুরিজীব...

মন্তব্য (০)