• খেলাধুলা

পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ মন্তব্য গিলেস্পির

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্পি অভিযোগ করেছেন, দায়িত্ব পালনের সময় তাকে ‘অসম্মানিত ও কোণঠাসা’ করা হয়েছিল। তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো তার কাছে হাজার হাজার ডলার পাওনা রেখেছে।

দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অস্ট্রেলিয়ান পেসার জানান, আকিব জাভেদ প্রধান নির্বাচক হওয়ার পরই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। তার ভাষায়, আকিব আসার পর দলের প্রায় সব সিদ্ধান্তেই তার প্রভাব বেড়ে যায় এবং গিলেস্পির দায়িত্ব ক্রমেই কমিয়ে দেওয়া হয়।

গিলেস্পি বলেন, শুরুতে তিনি টেস্ট দল, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের দেখভালের পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রেও ভূমিকা রাখতেন। কিন্তু পরে তাকে কার্যত কোনো সিদ্ধান্তের সঙ্গেই যুক্ত রাখা হয়নি। পুরো অভিজ্ঞতাটি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে এবং কোচিং নিয়েই নিজের ওপর সন্দেহ তৈরি হয়।

আকিব জাভেদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে গিলেস্পি বলেন, তিনি কোনো সহযোগিতামূলক পরিবেশে কাজ করতেন না এবং নিজের সিদ্ধান্তই চাপিয়ে দিতেন। পিসিবি চেয়ারম্যানের সমর্থন থাকায় আকিব নিজেকে অতি ক্ষমতাধর মনে করতেন বলেও দাবি করেন তিনি।

গিলেস্পির অভিযোগ, তিনি কখনোই নিজের নীতির সঙ্গে আপস করে অন্য কারও কথায় কথা মেলানোর মানুষ হতে চাননি। এমনকি আকিব তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য চালিয়ে গেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে গিলেস্পি বলেন, আকিব জাভেদই সমস্যার মূল কারণ এবং তিনি যতদিন থাকবেন, পাকিস্তান ক্রিকেট ততদিন পিছিয়ে যাবে। তার মতে, একজন যোগ্য কোচকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দিয়ে দল পুনর্গঠনের সুযোগ দেওয়া উচিত।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (০)





image

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

১

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জাতীয় দলের বিদায়ী ম্যাচ ঘিরে প...

image

‎সার্বিয়াকে হারিয়ে নেশনস লিগের শীর্ষে নেদারল্যান্ডস

২

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন...

image

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ স্থগিত

৩

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় ...

image

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

৪

স্পোর্টস ডেস্ক : চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনি...

image

‎ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

‎স্পোর্টস ডেস্ক: ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও স...

  • company_logo