• খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন জাতির ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

‎সিরিজের প্রথম ম্যাচে ১৭ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে ম্যাচগুলোর নির্দিষ্ট ভেন্যু এখনো জানানো হয়নি।

‎ত্রিদেশীয় সিরিজ

‎১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে

‎১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে

‎২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ

‎২৩ অক্টোবর : ফাইনাল

‎ত্রিদেশীয় সিরিজের আগে ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ওয়ানডে টুর্নামেন্ট।

‎সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

‎ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দুটি। প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, আর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৩ নভেম্বর থেকে।

‎জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, “সব সংস্করণে সেরা মানের ক্রিকেট খেলার সুযোগ তৈরি হওয়ায় জিম্বাবুয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এই ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ আমাদের শক্তিশালী দুই দলের বিরুদ্ধে পরীক্ষা নেবে। আর টেস্ট ম্যাচ দুটি আমাদের জন্য আরও বেশি মূল্যবান, কারণ আমরা দীর্ঘতম সংস্করণে নিয়মিত খেলার সুযোগের খোঁজে আছি।”

‎আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খানও এই সূচি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

মন্তব্য (০)





image

রোনালদোকে ছাড়িয়ে মেসির পাশে রাফিনিয়া

নিউজ ডেস্ক : পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিও...

image

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি ...

নড়াইল প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফ...

image

‎মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সাথে ফুটসাল খেললেন ক্রীড়...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডি...

image

‎৭ বছর পর ওয়ানডে সংস্করণে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বা...

নিউজ ডেস্কঃ সবশেষ ২০১৯ সালে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় স...

image

‎অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি: চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে...

‎নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বড় জয়ে পেয়েছে ...

  • company_logo