• শিক্ষা

বাকৃবির ২৭তম উপাচার্য হলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম

  • শিক্ষা

ফাইল ছবি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

​রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুসারে তাকে এই পদে পদায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী চার বছর কিংবা অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত (যেটি আগে আসে) তিনি উপাচার্যের দায়িত্বে থাকবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তার পূর্বের পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য নিয়মমাফিক সুবিধা পাবেন এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

​অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘকাল ধরে অধ্যাপনা ও গবেষণাকাজে নিয়োজিত আছেন। মৎস্যসম্পদ ও বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সম্প্রতি 'জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)' লাভ করেন। পূর্বে তিনি বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা সহ নানা একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তার এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

মন্তব্য (০)





image

‎তালা ভেঙে কার্যালয়ে ঢুকে অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি

১

নিউজ ডেস্কঃ নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ...

image

‎শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণ...

২

নিউজ ডেস্কঃ শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মান...

image

দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে ‘ত্রিভুজের’ প্রত্যাবর্তন

৩

বাকৃবি প্রতিনিধি : দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ‘ত্রিব...

image

বাকৃবিতে অনুষ্ঠিত হলো জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সে...

৪

বাকৃবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণা...

image

‎চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

৫

‎নিউজ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছ...

  • company_logo