• লিড নিউজ
  • জাতীয়

‎আ.লীগ মাফিয়া গ‍্যাং, রাজনীতি করতে দেয়া উচিৎ নয়: তথ্য উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যখন চলছে পুনর্গঠনের আলোচনা, তখন দলটিকে বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

‎তিনি আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ‍্যাং। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিৎ হবে না।

‎২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরও সেই নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে।

‎‘ফ্যাসিবাদী’ দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে জুলাই আন্দোলনকারীদের দাবি। তাদের দাবির মুখেই ২০২৫ সালে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।

‎তবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনের বৈধতার প্রশ্নে গতকালই হাইকোর্টে একটি রিট আবেদন হয়।

‎পাশাপাশি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের পর শুরু হয় দলটি পুনর্গঠনের আলোচনা।

‎তার মধ্যেই আওয়ামী লীগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজ...

image

‎শতভাগ সাক্ষরতার লক্ষ্যে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

নিউজ ডেস্কঃ গত পাঁচ বছরে সাক্ষরতার হার বেড়েছে মাত্র ২ দ...

image

মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ বিলে নতুন নির্দেশনা

নিউজ ডেস্কঃ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণের সরকারি ভ্র...

image

‎মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ...

নিউজ ডেস্কঃ বড় শহর নয়, একটি মানবিক ও পরিবেশবান্ধব নগরব্...

image

‎পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, থার্ড টার্ম...

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর...

  • company_logo