• লিড নিউজ
  • জাতীয়

‎গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম দায়ী: বিমানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকার ও ইন্টেরিম সরকার দায়ী। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাবে।’

‎আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী।

‎এসময় তিনি মন্তব্য করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী-এমপিরা হাসপাতালের উন্নয়নে কাজ করেনি। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘প্রায় তিন যুগ আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করেছিলেন। তার পরে আর কোনো কাজ হয়নি। খুব শিগগিরই হাসপাতাল ভবনের কাজ শুরু হবে।’

‎এসময় হাসপাতালের অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ ঝাড়েন মন্ত্রী। তিনি বলেন, ‘জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হলেও রোগী ভর্তি থাকে প্রায় নয়শো। এতে করে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু পাঁচশো শয্যার হাসপাতালের টেন্ডার হলেও কাজ শুরু হয়নি। কারণ, বিগত সরকারের প্রতিমন্ত্রী, এমপির নির্ধারিত ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে বিনিময় নিয়ে সমঝোতা হয়নি। সে কারনে হাসপাতালের ভবন নির্মাণ হয়নি। কত নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে!’

‎এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. আজিজুল হক ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহানসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

‎দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসে ...

image

‎যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের গুলি, আটক ১

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীকে গুলি করেছে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প...

image

‎কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা স...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপ...

image

‎শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্...

নিউজ ডেস্কঃ শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকা...

  • company_logo