ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও চড়া রয়েছে মাছ ও ডিমের বাজার। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সেই তুলনায় বিক্রি বেশ কম। ক্রেতারা বলছেন, তীব্র গ্যাস সংকটের কারণে বাধ্য হয়েই তারা বাজার তালিকায় কাটছাঁট করছেন। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে।
কারওয়ান বাজারে প্রতি পিস লাউ গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। কেজিতে ৪ টাকা কমে পেঁপে বিক্রি হচ্ছে ৮ থেকে ১২ টাকা কেজিতে, আর ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। তবে, বাড়তি রয়েছে মিষ্টি কুমড়ো ও বেগুনের দাম। আর কেজিতে ২০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৭০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির কোনো কমতি নেই, কিন্তু সেই তুলনায় বিক্রি অনেক কম।
ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত সবজির সরবারহ রয়েছে। তবে ক্রেতা তেমন নেই। কারেন্ট নেই, গ্যাস নেই তাই ক্রেতাদের চাহিদা নেই বলে দাবি করছেন ব্যাবসায়ীরা। আর ক্রেতারা বলছেন, গ্যাস সংকট থাকায় তুলনামূলক কম সবজি কিনতে হচ্ছে।
ক্রেতারা জানান, তাদের গ্যাস সংকটের ফলে বাসায় রান্না হচ্ছে না। তাই আগের মতো বাজার করতে আসছেন না তারা।
এদিকে, মাছের বাজার চড়া। গত সপ্তাহের তুলনায় রুই,কই,শিং সহ নদীর মাছ কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ইলিশের দাম স্বাভাবিক থাকলেও চাষের চিংড়ির দাম কমেছে। ব্যবসায়ীদের দাবি, ক্রেতাদের নাগালের ভেতরেই আছে মাছের দাম।
মুরগির বাজার স্বাভাবিক থাকলেও বাজারে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা।
নিউজ ডেস্ক : এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে...
নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়েছে যুদ্ধের উত্তেজনা। য...
নিউজ ডেস্কঃ সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম ব...
নিউজ ডেস্কঃ বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতা...

মন্তব্য (০)