ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংকে এস আলমের নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিট আবেদনে বলা হয়, আইন অনুসারে ১০ শতাংশের বেশি শেয়ার একই গ্রুপভুক্ত বা পারিবারিকভাবে রাখা যায় না। কিন্তু এস আলম সংশ্লিষ্ট ২৪ কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটিতে যুক্ত হয়। সেখানে তাদের শেয়ার ৮১ দশমিক ৯২ শতাংশ। এর আগে, গতকাল আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, গত বছর ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালক ও ব্যক্তিবিশেষের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ফ্রিজ রাখতে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এসব শেয়ারহোল্ডার পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নিউজ ডেস্ক : এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে...
নিউজ ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়েছে যুদ্ধের উত্তেজনা। য...
নিউজ ডেস্কঃ সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে অক্ষম ব...
নিউজ ডেস্কঃ বিরোধীদলের লংমার্চ কর্মসূচি পালন রাজনৈতিক ও গণতা...

মন্তব্য (০)