• খেলাধুলা

হ্যাটট্রিকসহ ৭ উইকেট, ইতিহাসের পাতায় লঙ্কান অধিনায়ক

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে রেকর্ড, নেতৃত্বে সাফল্য—চামারি আতাপাত্তুর অর্জনের তালিকা এমনিতেই দীর্ঘ। এবার বল হাতেও দুর্দান্ত এক কীর্তি গড়লেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। নারী টি-টোয়েন্টিতে বিশ্বসেরা বোলিং ফিগার না হলেও তার এই পারফরম্যান্স জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে।

নারী এশিয়া কাপে বুধবার ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন আতাপাত্তু। দুর্দান্ত এই স্পেলের মধ্যে ছিল হ্যাটট্রিকও। এর ফলে এক ম্যাচেই শ্রীলঙ্কার নারী টি-টোয়েন্টিতে তিনটি জাতীয় রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি—প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট, প্রথম হ্যাটট্রিক এবং এক ইনিংসে সর্বোচ্চ সাত উইকেট নেওয়ার কীর্তি এখন আতাপাত্তুর দখলে।

শ্রীলঙ্কার হয়ে নারী টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি আতাপাত্তু। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির কোনো ম্যাচে এর আগে তার পাঁচ উইকেটও ছিল না। এবার এক ম্যাচে সাত উইকেট নিয়ে নিজের বোলিং রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন লঙ্কান অধিনায়ক।

অবশ্য আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে ৫ রানে ৭ উইকেটই সর্বকালের সেরা বোলিং নয়। আইসিসির সব সদস্য দেশ টি-টোয়েন্টি মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে আতাপাত্তুর চেয়েও ভালো বোলিং ফিগারের নজির রয়েছে আরও চারটি।

তালিকার শীর্ষে আছেন ব্রাজিলের লরা কার্দোসো। গত এপ্রিলে লেসেথোর বিপক্ষে মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট শিকার করেছিলেন এই তরুণ পেসার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে অভিষেকেই শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিরল কীর্তি গড়েছিলেন ইন্দোনেশিয়ার রহমিলা। এছাড়া ২০২১ সালে ফ্রান্সের বিপক্ষে নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডাইক এবং পরের বছর পেরুর বিপক্ষে আর্জেন্টিনার আলিসন স্টকস ৩ রান দিয়ে ৭টি করে উইকেট নিয়েছিলেন।

এই তালিকায় ৫ রানে ৭ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আতাপাত্তু। তবে পরিসংখ্যানের এই অবস্থান তার পারফরম্যান্সের গুরুত্ব মোটেও কমিয়ে দিচ্ছে না। বরং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তার বিধ্বংসী বোলিংই হয়ে উঠেছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের অন্যতম প্রধান কারণ।

মন্তব্য (০)





image

১৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ...

image

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেস...

image

৩৯ বছর পর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও কোনো প্রতি...

image

ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির?

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না। ...

image

বিধ্বংসী বোলিংয়ে ১১০ রানেই অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ইংল্যান্ডের করা ২৯০ রানের জবাব...

  • company_logo