ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শিক্ষা সংক্রান্ত সমস্যা তুলে ধরাই ছাত্ররাজনীতির প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের নতুন ওয়েবসাইট উদ্বোধন ও বুকলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে সমাধানে ভূমিকা রাখাই ছাত্ররাজনীতির মূল উদ্দেশ্য। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার কথাও জানান তিনি।
এ সময় শেখ হাসিনার সরকারের সময়ে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ থেকেই রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন বলেও দাবি করেন রিজভী।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে দেশের নাগরিকদের পরিচয় ‘বাংলাদেশি’। শেখ হাসিনা মুখে বাঙালি বাঙালি বললেও, পাসপোর্টে লিখতে হয়েছে বাংলাদেশি।
অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তির বিপরীতে সাধারণ শিক্ষার্থীরা সঠিক তথ্য জানতে পারবেন।
এ সময় ছাত্রদলের চারটি নতুন বুকলেটের উদ্বোধন করা হয়। এতে জুলাই আন্দোলনসহ গত কয়েক বছরে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।
নিউজ ডেস্ক : ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধ...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ...
নিউজ ডেস্ক : বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এক বছরে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার চারপাশের নদ–নদীর দখল–...
নিউজ ডেস্ক : ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থ...

মন্তব্য (০)