• জাতীয়

‎স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে।

‎স্পিকার আরও বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল।

‎হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুদেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে।

‎ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুদেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

‎সাক্ষাতে তারা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে মত বিনিময় করেন।

‎হাইকমিশনার এসময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি ভারত-বাংলাদেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ বিশ্বসভায় বাংলাদেশ একদিন একটি নেতৃত্বদানকার...

image

‎হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি...

image

‎কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে পারবেন বিচারকরা, তবে র...

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিতে ...

image

‎স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর ...

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরি...

image

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: ...

নিউজ ডেস্কঃ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভা...

  • company_logo