ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিতে পারবেন বিচারকরা; তবে রায় দিতে হবে বিচারকের নিজ বিবেচনায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ‘এআই গভর্নেন্স সামার স্কুল- ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একজন বিচারকও এআই দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো পক্ষে সুষ্ঠু রায় না দিলে এমনটা হতে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি।
তিনি বলেন, এ কারণে এআইকে রেগুলেট বা পরিচালনার জন্য বিল তৈরি করা হবে। সেই বিল পার্লামেন্টে পাস করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, এআই এর সুবিধাগুলো ব্যবহার করা হবে। তবে এআই এর অপব্যবহার যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে বিচারকদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির ...
নিউজ ডেস্কঃ বিশ্বসভায় বাংলাদেশ একদিন একটি নেতৃত্বদানকার...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি...
নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরি...
নিউজ ডেস্কঃ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভা...

মন্তব্য (০)