ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘দায়রা’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে অলিভ রঙের কোঅর্ড সেট, হিল জুতা, খোলা চুল, মানানসই প্রসাধনী— এমন সাজে ধরা দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তার চেনা মুখভঙ্গিও ধরা পড়ল ক্যামেরায়। কিন্তু এদিন পাপারাজ্জিদের ওপর বেশ রেগে গেলেন অভিনেত্রী।
‘দায়রা’ সিনেমার কলাকুশলীদের সঙ্গে ক্যামেরার সামনে ধরা দিচ্ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর। সেই সময়ে আলাদা আলাদা দিক থেকে ছবি তোলার জন্য পাপারাজ্জিরা বারবার এদিক থেকে ওদিকে যেতে বলছিলেন। বেশ কয়েকবার ডান দিকে, বাঁ দিকে যাওয়ার পর বিরক্ত কারিনা নিজের জুতার দিকে ইঙ্গিত করে ধমক দিয়েই বলেন, ‘কখনো এদিক, আবার কখনো ওদিক! আমি তো হিল পরে আছি।’ চোখ বড় করে তিনি বুঝিয়ে দিলেন— হিল জুতা পরে তার হাঁটতে অসুবিধা হচ্ছে।
কারিনা কাপুরের এই কথোপকথনের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মাঝে। কেউ কেউ বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে কারিনার তুলনা করেছেন। পাপারাজ্জিদের সঙ্গে প্রায়ই কড়া ব্যবহারের জন্য বলিপাড়ায় পরিচিত মুখ জয়া বচ্চন।
সামাজিক মাধ্যমে পোস্টে এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন— ‘জয়া বচ্চনের বোন।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘আরেক জয়া বচ্চন তৈরি হচ্ছে।’ তবে অনেকেই আবার বেবোর মেজাজে মুগ্ধ। তারা কারিনাকে এমনভাবেই দেখতে চান— কখনো হাসিখুশি, আবার কখনো মেজাজি।
সম্প্রতি কারিনাকে ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। জিম থেকে বেরোনোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই এ জল্পনা শুরু হয়। ভিডিও দেখে কয়েকজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করেন, কারিনার নাকি স্ফীতোদর দেখা গেছে।
যদিও অভিনেত্রীর সহযোগী দল সেই গুঞ্জন খারিজ করে দিয়েছে। তার ননদ সাবা পতৌদিও এ জল্পনায় ক্ষোভ প্রকাশ করেন। সাবা বলেন, ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণেই এমনটি মনে হয়েছে।
পরে অবশ্য নিজের কায়দায় মজার ছলে সেই গুঞ্জনের জবাব দেন কারিনা কাপুরও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ব্যক্তির পেট ফোলার ছবি দেন তিনি। সঙ্গে ‘হম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘চকোলেট লাইম জুস’ গানটি এবং হাসি ও পিৎজার ইমোজি দেন। তার এই পোস্ট দেখে অনেকেই মনে করেন, যে বিষয়টিকে সন্তানসম্ভবা হওয়ার লক্ষণ বলে মনে করা হয়েছিল, আসলে তা খাওয়াদাওয়ার পর পেট ফোলার কারণেই হয়েছিল। এরপরেই পাপারাজ্জিদের সামনে এসে কারিনা বলেছিলেন— ‘তোমরা আমাকে পাগল করে দাও!’
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেম...
বিনোদন ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছে...
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় 'ব্যর্থ প্রেমিকখ্যাত'...
বিনোদন ডেস্ক : জুলাই আন্দোলনের পর আমেরিকায় পাড়ি দেন ঢালিউডের...
বিনোদন ডেস্ক : চার বছর ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান...

মন্তব্য (০)