ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৬ সালের ‘এআই ১০০’ তালিকায় প্রযুক্তি কোম্পানির প্রধান, গবেষক, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং বিনোদন জগতের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।
টাইমের এটি এআই ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত চতুর্থ বার্ষিক তালিকা। ১০০ জনকে চারটি বিভাগে লিডারস, ইনোভেটরস, শেপারস ও থিংকারস অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় যারা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ভবিষ্যৎ গতিপথে সবচেয়ে বেশি প্রভাব রাখছেন, তাদেরই তুলে ধরা হয়েছে।
তালিকায় রয়েছেন এমআইটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির পরিচালক ড্যানিয়েলা রুস। রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি পরিচিত। টাইমের ২০২৬ সালের তালিকায় এমআইটির আরও কয়েকজন গবেষকের সঙ্গে তিনিও স্থান পেয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই কোম্পানিগুলোর একাধিক প্রধানও রয়েছেন তালিকায়। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান স্থান পেয়েছেন। তালিকায় আরও আছেন ইলন মাস্ক, অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও ও ড্যানিয়েলা আমোদেইসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি।
চীনের এআই খাতের প্রতিনিধিত্বও এবারের তালিকায় উল্লেখযোগ্য। বাইটড্যান্সের লিয়াং রুবো, আলিবাবার এডি উ, মুনশট এআইয়ের ইয়াং ঝিলিন, ঝিপুর ঝ্যাং পেং এবং এজিবটের ডেং তাইহুয়াসহ চীনের প্রযুক্তি ও এআই খাতের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তালিকায় স্থান পেয়েছেন।
তালিকায় শুধু প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী নন, জায়গা পেয়েছেন সৃজনশীল ও বিনোদন জগতের ব্যক্তিরাও। অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক ‘ইনোভেটরস’ বিভাগে স্থান পেয়েছেন। এ ছাড়া অভিনেতা ও নির্মাতা জোসেফ গর্ডন-লেভিটও এআইয়ের উন্নয়ন ও সৃজনশীল খাতে এর প্রভাব নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তালিকায় রয়েছেন।
এবারের এআই ১০০ তালিকায় হার্ডওয়্যার, বৃহৎ ভাষা মডেল বা এলএলএম, রোবোটিকস, ভোক্তা প্রযুক্তি, গবেষণা, নীতিনির্ধারণ এবং সৃজনশীল শিল্প এআই ইকোসিস্টেমের প্রায় সব ক্ষেত্রের প্রতিনিধিত্ব দেখা গেছে।
টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান পরিস্থিতি ক্রমেই আরও দ্রুত পরিবর্তনশীল ও বিতর্কিত হয়ে উঠছে। সেই বাস্তবতায় এ প্রযুক্তির উন্নয়ন, ব্যবহার এবং ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখা ব্যক্তিদের তুলে ধরাই এবারের তালিকার অন্যতম উদ্দেশ্য।
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...
নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...
তথ্য প্রযুক্তি ডেস্ক : আয়ের মাধ্যম হিসেবে ইউটিউব বেশ জনপ্রিয় একটি প্ল্যা...
তথ্য প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন যত বেশি জড়ি...

মন্তব্য (০)