• খেলাধুলা

৩৯ বছর পর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের কাছে হেরেছে বিশাল ব্যবধানে। তাতে নিশ্চিত হয়ে গেছে যে এই সিরিজ আর জেতা হচ্ছে না তাদের। তাতে প্রায় ৪ দশক পুরোনো এক বিব্রতকর পরিস্থিতি আবারও হানা দিয়েছে পাকিস্তান শিবিরে।

রোববার রাতে ইংল্যান্ডের কাছে হার দলটিকে নিয়ে গেছে এমন পরিস্থিতিতে। ১৯৮৭ সালের পর এই প্রথমবার পাকিস্তানের টেস্ট জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি হয়ে গেল।

জয়ের জন্য ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৯৪ রানে। সৌদ শাকিলের লড়াকু ৯৭ রানের ইনিংসও দলকে বাঁচাতে পারেনি। এই হারের ফলে ৪৭৩ টেস্টে পাকিস্তানের জয় দাঁড়াল ১৫৩টি, আর হার হলো ১৫৪টি। বাকি ১৬৬টি ম্যাচ ড্র হয়েছে।

এর আগে ১৯৮৭ সালের আগস্টে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া ম্যাচের পর পাকিস্তানের হার জয়ের চেয়ে বেশি ছিল। সেই সময় পর্যন্ত তারা ১৭০ টেস্ট খেলে জিতেছিল ৩৯টি আর হেরেছিল ৪০টি।

এরপর ধীরে ধীরে পরিস্থিতি পাকিস্তানের পক্ষে চলে যায়। দীর্ঘ একটা সময় ধরে তাদের জয়ের সংখ্যা হারের চেয়ে বেশি ছিল।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক হতাশাজনক ফলাফলে সেই সুবিধা ধীরে ধীরে হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত লর্ডসের এই হার তাদের হারের সংখ্যাকে জয়ের চেয়ে বেশি করে দিল।

পাকিস্তান অবশ্য এই জয়-হারের অনুপাতে সমতা ফেরাতে পারে পরের টেস্টেই। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সেই টেস্ট জিতলেই আবার সমতা ফেরাতে পারবে পাকিস্তান। তবে সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গেছে, শেষ টেস্ট জিতলে কেবল হারের ব্যবধানটাই কমাতে পারবে তাদের।

মন্তব্য (০)





image

১৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ...

image

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেস...

image

ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির?

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না। ...

image

বিধ্বংসী বোলিংয়ে ১১০ রানেই অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে ইংল্যান্ডের করা ২৯০ রানের জবাব...

image

১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উ...

  • company_logo