• লিড নিউজ
  • জাতীয়

আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়ে এটিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। 

‎রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গোর বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি সপ্তাহে একটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

‎তবে কতটি বা কোন মডেলের বোয়িং উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি গোর। অবশ্য আগের প্রাথমিক ক্রয়াদেশও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

‎চুক্তিটির মোট মূল্য কত, তারও কোনো হিসাব দেননি। অবশ্য সার্জিও গোরের এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের তরফে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‎গত ৩০ জুলাই ঢাকা সফর করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ এই দূত। তার ঢাকা সফরের মাসখানেক পর নতুন করে বোয়িং কেনার চুক্তির কথা জানা গেল। সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে কথা হয়েছিল কিনা তাও জানানো হয়নি। সেসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, সফরে গোরের সঙ্গে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

‎এর আগে ২০২৫ সালের জুলাইয়ে অন্তর্বর্তী সরকারের আমলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলার সময় বাংলাদেশ বোয়িং কেনার পরিকল্পনা বাড়িয়েছিল। প্রাথমিকভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫টি করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এসব উড়োজাহাজ কেনার পরিকল্পনা করা হয়েছিল।

মন্তব্য (০)





image

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আধুনিকা...

image

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চান হ...

নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্য...

image

‎দেশের ৬ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভ...

নিউজ ডেস্কঃ বিকেলের মধ্যে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘ...

image

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

নিউজ ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকা...

image

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : মতপ্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ‘খু...

  • company_logo