ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ সময়ের মধ্যে বাগেরহাটের মোংলায় পোস্টগার্ড-সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেটিরও স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মিরাজ শেখের এই ঘটনা শুধু তদন্ত করেই সরকার থেমে থাকেনি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সরকারি স্থাপনায় হামলা চালানোর ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে তারা গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর নিজেদের আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকায় তাদের আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা গুমের ভিকটিম ফ্যামিলির সদস্য, আমিও সেই পরিবারের একজন অংশ। কারণ, বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়েছেন, তাদের অধিকাংশই বিএনপি পরিবারের সদস্য।
আইনমন্ত্রী বলেন, আমি বৃহত্তর বিএনপি পরিবারের একজন সদস্য। তাদের কেউ আমার ভাই, কেউ স্বজন, কেউ সন্তানতুল্য, আবার কেউ আমার সতীর্থ ও সহযোদ্ধা। মৃত্যুর আগ পর্যন্ত তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব, আমি তা করার চেষ্টা করব।’
মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত...
নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়ার পাইলট প্রকল্পে ম...
নিউজ ডেস্কঃ মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগর...
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ...
নিউজ ডেস্কঃ বর্তমান বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল প...

মন্তব্য (০)