• শিক্ষা

বগুড়ায় ৩৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে এবিসি শিক্ষা পরিবারের সংবর্ধণা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষাসহ অর্ধ বার্ষিক মডেল টেস্টে ভাল ফলাফল অর্জনকারী ৩৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ৪ এপিবিএন কল্যাণ শেডে এবিসি শিক্ষা পরিবার ইউনিট ৩ এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়।

এবিসি শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাফফর সরদার শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এবিসি শিক্ষা পরিবার ইউনিট তিনের প্রধান আরিফ হোসেন কিবরিয়া। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতের জন্য তাদের ভিত্তি গড়তে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। এসএসসি তে ধারাবাহিকভাবে তারা শতভাগ পাশের হার ধরে রেখেছেন।

তিনি বলেন, পাঠ্যপুস্তকের গদবাঁধা পড়াশোনা দিয়ে কখনোই আধুনিক বিশ্বের সাথে একজন শিক্ষার্থী তাল মিলিয়ে চলতে পারবে না। এজন্য প্রয়োজন সমসাময়িক জ্ঞান অর্জন এবং সৃজনশীল বিষয়ে দক্ষতা অর্জন করা। যে লক্ষ্যে তারা বিষয়ভিত্তিক ভিত্তি করতে শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিয়ে সুশিক্ষা প্রদানে চেষ্টা করে যাচ্ছেন। তাদের প্রতিষ্ঠানে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজসহ বগুড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আস্থা ও ভরসা খুঁজে পেয়েছেন। তাদের প্রচেষ্টা শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও কৃতিত্বের স্মারক হিসেবে মেডেল উপহার দেয়া হয়। পাশাপাশি তাদের জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নানামুখী দিকনির্দেশনার পাশাপাশি তাদের আগামীর পথ চলায় অনুপ্রাণিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বগুড়ায় এবিসি শিক্ষা পরিবার ২০১১ সালে যাত্রা শুরু করে আর সফলতার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ৩য় ইউনিটের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত আছেন প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী।

মন্তব্য (০)





image

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন

নিউজ ডেস্ক : চলতি বছরের (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) সাত পাবলিক বিশ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কবি নজরুলের ৫০তম মৃত্...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ময়মনসিংহের ত...

image

‎বাংলাদেশের কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীন গুরুত্বপূর্ণ ভ...

নিউজ ডেস্কঃ দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে...

image

‎শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশা...

নিউজ ডেস্কঃ শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দ...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্...

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা...

  • company_logo