ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় দ্বিতীয় টেস্টে আউট হওয়ার পর লংকান বোলার আসিতা ফার্নান্দোকে হেলমেট দিয়ে আঘাত করেন ভারতীয় ওনেপার যশস্বী জয়সোয়াল। এমন গুরুতর অপরাধ করার পরও তাকে মাত্র ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।
বড় অপরাধে ছোট শাস্তি দেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার ও চেতেশ্বর পুজারা।
বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মাঞ্জরেকার লেখেন, ‘প্রিয় আইসিসি এবং বিসিসিআই ভারতের হয়ে বৈভব এবং এখন জয়সোয়াল। যদি এ ধরনের আচরণকে এত সহজে ছাড় দিয়ে দেন, তাহলে আপনারাই এ ধরনের আচরণ আবার হওয়ার ব্যাপারে ওদের প্রশিক্ষণ দিচ্ছেন। খেলার জন্য এবং গুরুত্বপূর্ণ ভাবে, ওদের ভবিষ্যতের জন্য এটা মোটেই ভালো নয়।’
দুই মাস আগে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আউট হওয়ার পর বৈভব প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় বৈভবের ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।
যশস্বীর কম শাস্তি মেনে নিতে পারছেন না পুজারাও। ম্যাচে ধারাভাষ্যের সময় তিনি বলেন, ‘খুব ভালো দৃশ্য ছিল না। ক্রিকেটার হিসাবে আবেগ নিয়ন্ত্রণ শিখতে হবে। রাগ হতেই পারে। আমি জানি ও সেই সময় আউট হয়ে হতাশ ছিল। প্রতিপক্ষের সঙ্গে কথাবার্তার বলার সময়েও রাগ দেখানো গ্রহণযোগ্য নয়। মাঠে একে অপরের দিকে এগিয়ে যাওয়া, শারীরিক সংঘর্ষ কোনও ভাবেই কাম্য নয়।’
নিউজ ডেস্ক : আইপিএলের সবশেষ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্...
স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে ...
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...

মন্তব্য (০)