ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। তার আগে ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকায় অনুশীলন করে ভারতে যাওয়া যায় কি না, এমনটাও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ভাবছে বলে গুঞ্জন রয়েছে।
শুধু তাই নয়, ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে কি না, সেটা নিয়েও আলোচনা চলছে। ভারত সফরের প্রস্তুতির মধ্যেই ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ হঠাৎ করেই ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে।
বিমানবন্দর থেকেই সরাসরি তারা স্টেডিয়ামে আসে বেলা তিনটার দিকে। সন্ধ্যায় বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাত করে রাত ১টায় ফিরে যাবে দলটি।
সিবিএফের এই প্রতিনিধিদল ২০ আগস্ট কলকাতায় মূল মাঠ, অনুশীলন মাঠ, ড্রেসিংরুম ও শৌচাগার পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করে। তারা মাঠের অসমান পৃষ্ঠ এবং ঘাসের ঘনত্ব নিয়ে আপত্তি তুলে স্পষ্ট জানায়, ঘাসের ঘনত্ব বাড়াতে হবে, নইলে ভিনিসিয়ুস জুনিয়র ও তার সতীর্থদের চোট পাওয়ার বড় ধরনের আশঙ্কা রয়েছে।
কলকাতার মাঠ পছন্দ না হওয়া এবং কলকাতা থেকে বাংলাদেশের দূরত্ব কাছাকাছি হওয়ায় সিবিএফ বিকল্প ও নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকাকে নজরে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার মাঠ দেখে ব্রাজিলের দলটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডো সামনে রেখে ব্রাজিলের প্রতিনিধিদলের ঢাকা স্টেডিয়াম পরিদর্শনকে একটা সম্ভাবনার দুয়ার খোলারই আভাস হিসেবে দেখছেন বাফুফের মাঠ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন।
জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে ইকবাল বলেন, ‘এই দলটির কাজের ধরন হলো, ওরা যেখানে যায় তার আগে মাঠ পরিদর্শন করে গিয়ে রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেয়।’
তিনি আরও বলেন, ‘ওরা বলেছে, আমাদের এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে। অন্য দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পারে বা বাংলাদেশের সঙ্গেও খেলতে পারে। ফলে তাদের এই সফরকে ইতিবাচক হিসেবে নেওয়াই যায়।’
ইকবাল যোগ করেন, ‘যেহেতু ফিফা উইন্ডোতে ওরা ভারতে আসছে, আমরাও চেষ্টা করব এখানে এনে ওদের ম্যাচ খেলানো যায় কি না। যদিও বাংলাদেশ দল তখন আসিয়ান কাপে খেলবে। তারপরও ব্রাজিল টিম বাংলাদেশে যদি আসে, ম্যাচ না খেলে এক বেলা অনুশীলন করলেও অনেক কিছু।’
স্পোর্টস ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের প্রথম ম্যাচটি সহজ জয়ই প্রত্যা...
স্পোর্টস ডেস্ক : চলতি দলবদলে বড় অঙ্কের অর্থ ব্যয় করে একের পর...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে...
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্ল...
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্...

মন্তব্য (০)