• বিনোদন

সিনেমার গান নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন ইমন চৌধুরী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন প্রতিবেদকঃ খুব শিগগীরই দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সংগীত পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন গুণী সুরকার, সংগীত পরিচালক ইমন চৌধুরী। হাওয়া, পরাণ, কাজল রেখা, সুড়ঙ্গ, রইদ সহ আরো অনেক সিনেমায় তার সৃষ্টি করা গান সব শ্রেণীর শ্রোতাদেরই মন জয় করে নিয়েছিল। অথচ এই গুণী সংগীত পরিচালক দুই বছর আগে সিনেমায় গান করা নিয়ে নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে দুই বছরে হয়তো একটি গান তিনি করবেন অথবা সারাজীবনে আর কোনো গানও করবেন না; যদি সেই গানের সাথে সম্পৃক্ত সবকিছু তার মনের মত না হয়। ইমন চৌধুরীর এই সিদ্ধান্তের পেছনে ২০২৪ সালে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার ‘আমি একাই রাজকুমার’ গানটি দায়ী। সে সময় বেশ সমালোচিত হওয়া এই গানটি নিয়ে দুই বছর পর মুখ খুললেন ইমন চৌধুরী। তিনি বলেন, অডিওতে গানটি শুনলে অত খারাপ হয়তো কারো লাগবে না, তবে দিন শেষে নির্মাতাদের তাড়াহুড়োর কারণে হোক বা যে কোনো কারণেই গানের চিত্রায়ণ ভালো হয়নি। গানের সাথে নায়কের লিপ সিংক-ও হয়নি; যে কারণে এই গানের সাথে সম্পৃক্ত আমরা সবাই সমালোচনার মুখে পড়েছিলাম। এই ঘটনা থেকেই আমি উপলব্ধি করি, আমার এভাবে সিনেমার গানে যুক্ত হবার প্রক্রিয়াটা ঠিক নয়। আমাকে সবকিছু গবেষনা করে সময় নিয়ে গান করতে হবে। আর কখনোই খারাপ কোনো গানের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। প্রয়োজনে জীবনে আর কখনো সিনেমার গান করবো না। ইমন চৌধুরী তার এই বোধোদয়ের কথা অকপটে শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ। আজ শনিবার ২২ আগস্ট, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে বিশেষ এই পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ইমন চৌধুরী জানিয়েছেন, ‘সাদা সাদা কালা কালা’ গান করার জন্য পাঁচশ’র বেশি মিউজিক ট্র্যাক করেছিলেন তিনি। পডকাস্টে ইমন চৌধুরী প্রথমবারের মত শেয়ার করেছেন, ব্যান্ড চিরকুট থেকে তার বেরিয়ে আসা ও নতুন ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’ গঠন প্রসঙ্গে। নতুন গান নিয়ে চমকপ্রদ তথ্যও জানা যাবে এই পডকাস্টে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

মন্তব্য (০)





image

‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষে যে চমক দেখালেন দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিক...

image

পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলি করে হত্যা, নেপথ্যে যা জান...

বিনোদন ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২৬ বছর বয়সি এক টিকটকারকে গুলি...

image

সংসার ভাঙল মিমের, জানা গেল কারণ

বিনোদন ডেস্ক : ২০১২ সালের ৭ ডিসেম্বর ডা. শাহরিয়ার আহমেদ সজি...

image

স্টাইলিশ আউটফিটে নজর কাড়লেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আগের মতো অভিনয়ে নিয়মিত না। ...

image

‘রকস্টার’ থেকে ‘ডাক্তার কাকু’, নতুন রূপে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : অভিমান’ ছবিতে রকস্টারের চরিত্রে দর্শকের...

  • company_logo