ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আগের মতো অভিনয়ে নিয়মিত না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মাঝে তার সরব উপস্থিতি রয়েছে।
সিনেমার শুটিংয়ে বর্তমানে নেপালে রয়েছেন অপু বিশ্বাস। কাজের ফাঁকে ঘুরেছেন পাহাড়ে, উপভোগ করেছেন ঝরনার সৌন্দর্যও। মঙ্গলবার সাতসকালে এ নায়িকা কিছু ছবি প্রকাশ করেছেন সমুদ্রতট থেকে!
সেই ছবিগুলোতে দেখা গেছে, গায়ে হালকা রোদের ছোঁয়া। কিন্তু ছবিগুলো কোথা থেকে তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। এ ব্যাপারটি আলোচনায় নয়, বরং আলোচনায় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন অপু বিশ্বাস। খোলামেলা চুলে ও হালকা হাসিতে এমন নান্দনিক স্থান উপভোগ করার মুহূর্তগুলো একদম সাবলীলভাবে ফ্রেমবন্দি করেছেন অপু বিশ্বাস।
ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। সেই পোস্ট করা ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি মন্তব্যের ঘরে ভালোবাসা প্রকাশ করছেন তার নেটিজেনরা।
বিনোদন ডেস্ক : অভিমান’ ছবিতে রকস্টারের চরিত্রে দর্শকের...
বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী...
বিনোদন ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধ...
বিনোদন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য ‘পান মস...
বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনু...

মন্তব্য (০)