• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে ৮৫ হাজার টাকা জব্দ : সহোদর দু" ভাই আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে ৮৫ হাজার টাকাসহ সহোদর দু" ভাইকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। 

১৮ আগস্ট মঙ্গলবার ভোররাত ২ টার সময়  টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মগপাড়া এলাকার জনৈক মোহাম্মদ ইউনুছের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।  

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, " টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজ  তত্ত্বাবধানে ও পুলিশ পরিদ্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী-এর নেতৃত্বে টেকনাফ থানার একটি চৌকস দল সময় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা মগপাড়া এলাকার জনৈক মোহাম্মদ ইউনুছের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ সাড়ে  ৮৫ হাজার টাকা উদ্ধার করে।  এসময় মো: ইউনুস এর দুই ছেলে মোহাম্মদ আলী (৩২) ও মোহাম্মদ আমিনকে (২৯),  গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার জেলা সদরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা! স্ত্রী আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর...

image

নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রক...

image

পাবনায় ডিবির ঝটিকা অভিযান: তিন স্থানে গ্রেপ্তার ৫

পাবনা প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স&rsquo...

image

কক্সবাজারে প্রায় ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক ...

image

১৫ দিন আগেই বাবার ঘরে ফিরেছিলেন শাহানারা, এরপর কুড়ালের ক...

গাজীপুর প্রতিনিধি : মেয়ের দাম্পত্য জীবনে দীর্ঘদিনের অশান্তি। নির্যাতনের ...

  • company_logo