ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় এ কথা জানান তিনি।
তিনি বলেন, ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে সন্তানদের দূরে রাখতে হলে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এখন খেলাধুলার পাশাপাশি খেলার মধ্যে থাকা শিক্ষণীয় বিষয়গুলোও শিক্ষকরা শিশুদের বুঝিয়ে বলবেন। এবার আমরা তড়িঘড়ি করে ক্লাস ফোর থেকে ‘খেলায় খেলায় শিখি’ শুরু করছি। আগামীতে এটি ক্লাস ওয়ান থেকে শুরু করা হবে। খেলতে গেলে মাঠ পরিষ্কার করতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে। সেখান থেকে লিডারশিপ তৈরি হবে।
স্পোর্টস বাচ্চাদের লিডারশিপ শেখাবে জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় সম্পৃক্ত না থাকলে আমি কখনোই এই অবস্থানে আসতাম না। স্পোর্টস মিনিস্টারও এই অবস্থানে আসতেন না। স্পোর্টস আমাকে কী দিয়েছে? লিডারশিপ।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৮ সালের কারিকুলামের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার। ঢাকা একটা ইটপাথরের চিড়িয়াখানা। এখন আমাদের এত জায়গা আমরা কোথায় পাব? পুর্বাচলে করা যায়? আমরা চিন্তা করছি। মন্ত্রী জানান, নৈতিকতা বৃদ্ধিতে কারিকুলামে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)