ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ। মাত্র তিন টেস্ট আর দ্বিতীয় সিরিজেই এই কীর্তি গড়ে ফেলেছে বাংলাদেশ।
অজিদের মুল্লুকে প্রথম টেস্ট জিততে এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে কম ম্যাচ লেগেছে বাংলাদেশের। বাংলাদেশের মতো এত দ্রুত জয় ভারত পায়নি, পাকিস্তানও পারেনি জিততে।
প্রথম টেস্টটা জিততে পাকিস্তানের লেগেছিল সাত টেস্ট। ভারত প্রথম টেস্ট ম্যাচটা জিততে খেলতে হয়েছিল বারো টেস্ট।
বাংলাদেশের এই অর্জন কতটা বিশাল, তা ঠাহর করা যায় শ্রীলঙ্কার দিকে তাকালে। অস্ট্রেলিয়ার মাটিতে ১৫ টেস্ট খেলে এখন পর্যন্ত একটিও টেস্ট জিততে পারেনি লঙ্কানরা।
এই হারের মধ্য দিয়ে ৩১ বছর পর নিজেদের মাটিতে ভারত ছাড়া অন্য কোনো এশিয়ান দলের কাছে টেস্ট হারল অস্ট্রেলিয়া। সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৫ সালে। অজিদের মাটিতে সেটাই অবশ্য পাকিস্তানের সবশেষ জয়।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে সংক্ষেপে বলা হয় সেনা দেশ। সেই সেনা দেশগুলোতে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। এর আগে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে স্মরণীয় জয় পেয়েছিল তারা।
তিন ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ায় এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টের মধ্যে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)