• তথ্য ও প্রযুক্তি

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর পূর্ব ও পশ্চিম দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

‎বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-উই-৫ ক্যাবলের দুই দিকের সংযোগই বন্ধ ছিল। এতে দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয় এবং ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
‎
‎বিএসসিপিএলসি জানায়, ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কিছু এলাকায় ইন্টারনেটের গতি কমে যায়। পরে দুপুর ২টার দিকে ক্যাবলের সংযোগ সচল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
‎
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট কোনো সরঞ্জামে ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে ক্যাবলটি কিছু সময়ের জন্য ডাউন ছিল। বর্তমানে সংযোগ স্বাভাবিক রয়েছে। তবে সামগ্রিকভাবে ইন্টারনেট সেবায় বড় ধরনের প্রভাব পড়েনি।

মন্তব্য (০)





image

‎মোবাইলে স্ক্রিনশট নেওয়া সীমিত করছে সিগন্যাল

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ন...

image

ফেলে দেওয়া ফোনে লুকিয়ে আছে ২৪ ক্যারেটের স্বর্ণ, এবার বের ...

২

নিউজ ডেস্কঃ পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্...

image

হোয়াটসঅ্যাপে যে ফাঁদে পড়লে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

৩

তথ্যপ্রযুক্তি‎ ডেস্কঃ প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্...

image

এবার মোবাইল নেটওয়ার্ক ছাড়াই চলবে মেসেঞ্জার, যেভাবে চালু ক...

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল নেটওয়ার্কের প্রচলিত সংযোগ না থাক...

image

উবারের দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সাইবার হামলার শিকার ...

  • company_logo