• তথ্য ও প্রযুক্তি

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

‎তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিওতে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ বন্ধ করার সুযোগ আনছে গুগল। ফলে জেমিনি ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই-নির্মিত কনটেন্টে দৃশ্যমান জলছাপ রাখা বা না রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

‎প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে গুগলের এই উদ্যোগের কথা জানানো হয়েছে।
‎
‎গুগলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেমিনি ও ফ্লোসহ বিভিন্ন এআই সেবায় তৈরি কনটেন্টে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে বন্ধ করতে পারবেন। পেশাদার কাজ, ডিজিটাল নকশা কিংবা সৃজনশীল প্রকল্পে দৃশ্যমান ওয়াটারমার্ক অনেক সময় নকশার সৌন্দর্য ও স্বাভাবিকতা নষ্ট করে। নতুন সুবিধাটি তাই নির্মাতা ও পেশাদার ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হতে পারে।
‎
‎তবে দৃশ্যমান ওয়াটারমার্ক বন্ধ করলেও এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করছে না গুগল। জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, কনটেন্টের ভেতরে গুগলের ‘সিন্থ আইডি’ নামের অদৃশ্য তথ্য বা ওয়াটারমার্ক সংরক্ষিত থাকবে। ফলে খালি চোখে এটি দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না তা শনাক্ত করা সম্ভব হবে।
‎
‎গুগল জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই জেমিনির সেটিংস অপশনে দৃশ্যমান ওয়াটারমার্ক চালু বা বন্ধ করার সুবিধা পাওয়া যাবে।
‎
‎এদিকে এআই-নির্মিত কনটেন্ট যাচাইয়ের জন্য ‘ক্রেডেনশিও’ নামে নতুন একটি সফটওয়্যারও উন্মুক্ত করছে গুগল। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের প্ল্যাটফর্ম বা সফটওয়্যারে স্থানীয়ভাবে এআই কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।
‎
‎বিশেষজ্ঞদের মতে, এআই-নির্মিত কনটেন্টের পরিচয় ও সত্যতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দেওয়ার লক্ষ্যেই গুগলের এই উদ্যোগ।

মন্তব্য (০)





image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

image

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ কর...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত...

image

‎১২ দিনে ২৮ লাখ ডাউনলোড হয়েছে মেটার মিউজ

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ...

  • company_logo