• খেলাধুলা

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের পেসাররা যে দাপট দেখিয়েছেন, তাতে বিশ্ব ক্রিকেটে প্রশংসার ঝড় উঠেছে। স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে অলআউট করার পথে সবচেয়ে বড় অবদান রাখেন হাসান মাহমুদ। ২৬ বছর বয়সি এই পেসার ক্যারিয়ারসেরা বোলিং করে ৫৫ রানে নেন ৬ উইকেট। বাকি চারটি উইকেট ভাগ করে নেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

বাংলাদেশের পেসারদের এমন নিয়ন্ত্রিত ও ধারাবাহিক বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের বিশ্লেষকদেরও। বিশেষ করে দলের পেস বোলিংয়ে তৈরি হওয়া গভীরতা এবং হাসান মাহমুদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করেন হার্শা। তিনি লেখেন, ‘ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে, তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে গভীরতা দেখাচ্ছে- তারা চমৎকার কাজ করেছে।’

হার্শার মন্তব্যে বাংলাদেশের পেস বোলিংয়ের সাম্প্রতিক উন্নতির বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে। একসময় অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল পেস সামলানো। এবার সেই অস্ট্রেলিয়ার মাটিতেই স্বাগতিক ব্যাটারদের ওপর আধিপত্য দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা।

হাসান মাহমুদের নেতৃত্বে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের সম্মিলিত পারফরম্যান্স তাই শুধু একটি ইনিংসের সাফল্য নয়, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের সক্ষমতারও বড় বার্তা হয়ে উঠেছে। স্পিনের পাশাপাশি পেস আক্রমণেও যে বাংলাদেশ এখন শক্তিশালী হয়ে উঠছে, ডারউইনের পারফরম্যান্স তারই প্রমাণ।

মন্তব্য (০)





image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

image

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বা...

স্পোর্টস ডেস্ক : প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়া সফর। এই সফর এক...

  • company_logo