• শিক্ষা

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল অর্জন করে কক্সবাজার জেলায় প্রথম স্থান অধিকার করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনতাকা শোয়াইবা। ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৬২ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছে মুনতাকা।

‎বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। মুনতাকা চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমাম হোসেন ও উম্মে মোখলেছা খানম রেশমা দম্পত্তির মেয়ে।

‎মুনতাকা জানায়, বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায় সে।

‎মুনতাকার এ অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণ ও আরও বড় সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

‎মুনতাকার বাবা মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের পরিবারের জন্য নয়, চকরিয়া তথা পুরো কক্সবাজার জেলার শিক্ষাঙ্গনের জন্যও গর্বের। তার এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।

‎চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী শিক্ষক নুর উন নবী বলেন, আমি মুনতাকার শ্রেণি শিক্ষক হিসেবে যতটুকু পর্যবেক্ষণ করেছি, সে নিয়মিত ক্লাশ করত এবং পাঠে মনোযোগী ছিল। সে বিদ্যালয় ও নিজস্ব রুটিন সমন্বয় করে পড়ত এবং শিক্ষকদের গাইড লাইনকে গুরুত্ব দিত। তার আচার-ব্যবহারও অতুলনীয়। সে স্কাউটসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করত। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

‎প্রধান শিক্ষক মো. নুরুল আখের বলেন, মুনতাকার এই সাফল্যে আমাদের বিদ্যালয় পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই স্বীকৃতি ভবিষ্যৎ পথচলায় আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo