• লিড নিউজ
  • শিক্ষা

‎বাংলাদেশি শিক্ষার্থীদের দারুণ সুযোগ দিচ্ছে জার্মানি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ডাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭’-এ আবেদনের সুযোগ এসেছে। এ কর্মসূচিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। 

‎জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের তথ্য দিতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে এই কর্মসূচি চালু করেছে ডাড।

‎নির্বাচিত প্রতিনিধিরা জার্মানির বিশ্ববিদ্যালয়, স্কলারশীপ, গবেষণা এবং অর্থায়নের বিভিন্ন সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন। কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার। নির্বাচিতদের জন্য শুরুতে একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

নির্বাচিতদের যা করতে হবে

‎প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জার্মানির উচ্চশিক্ষাব্যবস্থা, গবেষণা কার্যক্রম, ডাডের বৃত্তি ও আর্থিক সহায়তার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।

‎প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ডাডের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি জার্মানিতে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং নিজেদের একাডেমিক অভিজ্ঞতা ভাগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

আবেদনের শর্তাবলি
‎আবেদনকারীকে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।

‎জার্মানিতে পড়াশোনা, গবেষণা অথবা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

‎২০২৭ সালের ১ জানুয়ারি বয়স ৩২ বছরের কম হতে হবে।

‎২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

‎বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

‎অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতিসহ কর্মসূচির বিস্তারিত তথ্য জানতে ডাডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন। এছাড়া ডাডের বাংলাদেশি তথ্য সেন্টার ওয়েবসাইটে দেখুন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৬। 

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo