• শিক্ষা

সংঘর্ষ-ভাঙচুরের অভিযোগে বাকৃবির ৪২ শিক্ষার্থীকে শোকজ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি আবাসিক হলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সংঘটিত সংঘর্ষ, হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনার অভিযোগে ৪২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। তিনি বলেন, চারটি হলের বিভিন্ন ঘটনায় মোট ৪২ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাবের মাধ্যমে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, হলগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাই প্রশাসনের প্রত্যাশা। সামান্য কোনো বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং গ্রুপিং কিংবা এক হলের শিক্ষার্থীদের সঙ্গে অন্য হলের শিক্ষার্থীদের সংঘাতে জড়ানো থেকে বিরত থাকতে হবে।

শোকজ পাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কারসহ কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করেই শাস্তি নির্ধারণ করা হবে। তদন্তে কারও অপরাধ গুরুতর প্রমাণিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত ২৩ ও ২৪ জুলাই ব্যক্তিগত বিরোধের জেরে আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৩ শিক্ষার্থী আহত হন। পরে ১ আগস্ট মেসেঞ্জার গ্রুপে কথাকাটাকাটিকে কেন্দ্র করে শহীদ সোহরাওয়ার্দী হল ও মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আরও চারজন আহত হন।

এর পরদিন ২ আগস্ট রাতে চারটি হলের শিক্ষার্থীরা পৃথক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে হলের গেট, জানালার কাচ, সিসিটিভি ক্যামেরা, বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ধারাবাহিক এসব ঘটনার পর সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন ও শোকজের জবাব পর্যালোচনার পর দায়ীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য (০)





image

‎প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ...

নিউজ ডেস্কঃ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজ...

image

‎স্নাতকোত্তর পর্যন্ত নারীদের পড়ালেখা ফ্রি করবে সরকার: ডা....

নিউজ ডেস্কঃ নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ...

image

‎সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অ...

image

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতা পাবেন য...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাও...

image

টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে গবেষণার প্রয়োগ নিয়ে বাকৃবিতে সম...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্...

  • company_logo