• লিড নিউজ
  • শিক্ষা

‎বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

‎আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ফ্যাড-ক্যাব আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান তৈরিতেও কাজ করছে সরকার। এছাড়া, শ্রমিকদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতেও জোড় দিচ্ছে সরকার।

‎এসময়, এডুকেশন কনসালটেন্সির নামে অনেক অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের ঠেকাতে কাজ করছে সরকার। দালাল চক্রকে রুখতে তথ্য দিয়ে সহযোগীতা করার আহ্বানও জানান শামা ওবায়েদ।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo