• শিক্ষা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান উপাচার্যের

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের এ দিনে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বিজয় অর্জিত হয়। দিবসটি গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়-নীতি, স্বাধীনতা, সাম্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়।

উপাচার্য জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বাণীতে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ছিল অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ এবং মানবতার পক্ষে দৃঢ় অবস্থান। তাঁর বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িকতার শিক্ষা আজও জাতিকে পথ দেখায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে নজরুলের মানবিক ও মুক্তির দর্শনের গভীর মিল রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি মুক্তচিন্তা, গবেষণা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম বিদ্যাপীঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, সহনশীলতা এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবসে নতুন প্রজন্মকে জাতীয় চেতনা, সাংবিধানিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

কৃষকের মুখে হাসি ফোটাবে বাকৃবির নতুন আইওটি সংরক্ষণ প্রযুক্তি

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক উৎপাদন চাহিদার...

image

প্রো-ভিসি নেই আড়াই বছর, ট্রেজারার নিয়োগের পরও যোগদান নেই

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গ...

image

নবীজি (সা.)কে কটূক্তির প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ, সর্বোচ...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফু...

image

যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, ‎...

image

জামালপুর আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষ হিসেবে ফিরলেন অধ্যাপক ...

জামালপুর প্রতিনিধি: দীর্ঘ শিক্ষকতা, একাডেমিক নেতৃত্ব ও প্রশা...

  • company_logo