• বিনোদন

শাকিব খানের অনুরোধ রাখতে যে শর্ত দিলেন ববিতা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ ছবিগুলো প্রেক্ষাগৃহে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল।

সম্প্রতি জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ববিতা। সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন শাকিব খান। দুই তারকার মধ্যে হয় কথোপকথন। এ সময় ববিতাকে একটি বিশেষ অনুরোধ জানান তিনি। কথাও রাখেন ববিতা। সেই সঙ্গে কিছু শর্ত জুড়ে দেন এ কিংবদন্তি অভিনেত্রী।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা শাকিব খান অভিনেত্রী ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আলাপচারিতার একপর্যায়ে চলচ্চিত্রে ববিতার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে কথা বলেন শাকিব খান এবং তার সঙ্গে নতুন করে একটি সিনেমায় কাজ করার অনুরোধ জানান।

শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

এ কথা শুনে ববিতা জানান, মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবেই তিনি দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন। তবে শাকিবের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কিংবদন্তি অভিনেত্রী বলেন, ‘সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে ছবি করব।’

একই সঙ্গে অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক কাজেরও প্রশংসা করেন ববিতা।

মন্তব্য (০)





image

ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল, যে কড়া বার্তা দিলেন সালমান

বিনোদন ডেস্ক : সামাজিক মাধ্যমে ট্রোলিং ও তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্...

image

জামালপুরের ঐতিহ্য তুলে ধরছে হানিফ সংকেতের ইত্যাদি

বিনোদন ডেস্ক : দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি...

image

শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তি হয় রাধিকার, কেন?

নিউজ ডেস্ক : পুরোনো হিন্দি সিনেমায় নারী ও প্রেম বিষয়টি যেভাব...

image

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

নিউজ ডেস্ক : জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট&r...

image

মা হওয়ার গুঞ্জনের মাঝেই মুখ খুললেন মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক : ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী মৌসুমী হামিদ। ...

  • company_logo