• খেলাধুলা

৪ হাজার কোটি টাকা থাকলে জরিমানায় কি আসে যায়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সম্প্রতি মন্ট্রিল মাস্টার্স প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ, ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। এই ঘটনার পর টেনিস তারকাদের পাশে দাঁড়িয়েছেন আলেকজান্ডার জাভেরেভ।

চোট থাকায় আলকারাজ নাম তুলে নিয়েছেন। বাকি দুই তারকা সুস্থ থাকলেও প্রতিযোগিতায় অংশ নেবেন না বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কানাডার টেনিস প্রতিযোগিতার আয়োজকরা। ৩১ আগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। শেষ মুহূর্তে নাম তুলে নেওয়ায় খেলোয়াড়দের জরিমানা করা হবে বলে জানা গেছে।

জরিমানা করলেও কোনো লাভ হবে না বলেই মনে করেন টেনিস তারকা জাভেরেভ। উইম্বলডন ফাইনালে সিনারের কাছে হেরে রানার্স হওয়া জাভেরেভ বলেন, ‘এটা কোনও রকেট সায়েন্স নয়। বছরের ন’টা এটিপি প্রতিযোগিতায় খেললে ভাল বোনাস পাওয়া যায়।’

জাভেরেভের মতে, জোকোভিচের মতো তারকারা এখন শুধু নিজের পছন্দ অনুযায়ী প্রতিযোগিতায় নামেন। মূলত গ্র্যান্ড স্ল্যামে দেখা যায় তাদের। জার্মান তারকা বলেন, ‘আপনার কি মনে হয়, আরও বেশি বোনাস দিলে জোকোভিচ লোভে পড়ে খেলত? নাকি ওর জরিমানার ভয় আছে? আমার মনে হয়, ওর ব্যাঙ্কে প্রায় ৪০০০ কোটি টাকা আছে। তাতে কিছু কম বা বেশি হলে ওর কিছু যায় আসে না। একই কথা সিনারের ক্ষেত্রেও প্রযোজ্য।’

প্রতিযোগিতায় অংশ না নিলেও র‌্যাঙ্কিংয়ে সমস্যা হতে পারে তাতেও জোকোভিচের কোনো সমস্যা নেই জানিয়ে জাভেরেভ বলেন, ‘আমার মনে হয় না, জোকোভিচ এখন র‌্যাঙ্কিংয়ের কথা ভাবে। ও পছন্দ অনুযায়ী খেলবে। সেটাই স্বাভাবিক।’

মন্তব্য (০)





  • company_logo