• জাতীয়

‎মোটরসাইকেলের সামনেও বসছে নম্বর প্লেট

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলও এআই ক্যামেরার আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাই মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। 

‎বিআরটিএ জানিয়েছে, এআইভিত্তি ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে সড়কে চলাচল করছে কোনো কোনো চালক। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পেছনে থাকায় ট্র্যাফিক আইন ভাঙলে এআই ক্যামেরা তা কখনও কখনও সঠিকভাবে শনাক্ত করতে পারে না।

‎তাই মোটরসাইকেলের নম্বর প্লেট সামনে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়টি কার্যকর করতে বিআরটিএসহ সংশ্লিষ্টরা কয়েক দফা বৈঠক ও করেছেন।

‎কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দেশে বর্তমানে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

মন্তব্য (০)





image

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নি...

image

মব সহিংসতায় সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে: স্বরা...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, &lsq...

image

স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্...

image

বিভিন্ন বিষয়ে ভারতকে কূটনৈতিক প্রতিবাদ জানানো হচ্ছে: পররা...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাং...

image

৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়...

নিউজ ডেস্ক : নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার...

  • company_logo