• লিড নিউজ
  • জাতীয়

"ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

মন্ত্রী আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘রহমান ফাউন্ডেশন ও শক্তি’র উদ্যোগে মোবাইল হাসপাতাল স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মুশফিকুর রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে স্বাস্থ্যখাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। উপজেলা পর্যায়ে এমএসআর খাতের টেন্ডারের ৬০-৭০ শতাংশ এবং জেলা পর্যায়েও বিভিন্ন টেন্ডারে লুটপাট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সরকার স্বাস্থ্যখাতে পরিবর্তন আনতে কাজ করছে।

সাখাওয়াত হোসেন জানান, শিগগিরই প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার কার্যক্রম শুরু হবে, যার কাজ দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। দেশের আটটি বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে। আগামী দুই মাসে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। এ ছাড়া প্রায় ১ হাজার ১৫০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এনে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়। জনগণের অর্থের অপচয় রোধ করে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়েই স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্ত...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশে...

image

ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘...

২

নিউজ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণি...

image

রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌ...

৩

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির ...

image

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউ...

৪

নিউজ ডেস্ক : নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস...

image

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্...

৫

নিউজ ডেস্ক : দলমত নির্বিশেষে প্রবাসী সবার সহযোগিতা নিয়ে কাঙ্...

  • company_logo