• লিড নিউজ
  • জাতীয়

গণতন্ত্র টিকে থাকলে দেশ এগোবে, স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে ফের পিছিয়ে পড়বে: ডিএসসিসি প্রশাসক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গণতন্ত্র টিকে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে আর স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ আবার পিছিয়ে পড়বে— এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুল সালাম। বলেন, দেশের আন্দোলনের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।
‎
‎রোববার (২ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো এক্সিবিশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎দীর্ঘ ১৭ বছর মানুষ নানা সাংবিধানিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে প্রশাসক বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের অধিকার নিশ্চিত করতে পারে।
‎
‎এসময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে সেই সমালোচনার মাধ্যমে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়া উচিত নয়। রাষ্ট্র পুনর্গঠন সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।
‎
‎আন্দোলনে অংশ নেওয়া সবার অবদানের যথাযথ মূল্যায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্ত...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশে...

image

"ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্...

২

নিজস্ব প্রতিবেদক : বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশ...

image

ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘...

৩

নিউজ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণি...

image

রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌ...

৪

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির ...

image

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউ...

৫

নিউজ ডেস্ক : নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস...

  • company_logo