• জাতীয়

‎আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীরা চলতি আগস্টের মধ্যেই যোগদান ও পদায়ন চান। এ মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

‎রোববার (২ আগস্ট) বেলা ১১টার পর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় সংগীত গেয়ে কর্মসূচি শুরু করেন তাঁরা।

‎মূলত, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তা না মেনে চলতি মাসের মধ্যে যোগদান ও পদায়নের দাবিতে কর্মসুচি চালিয়ে যাচ্ছেন।

‎এর আগে,সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।

‎এরপর শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। এ সময় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন আন্দোলনরত শিক্ষকরা।

মন্তব্য (০)





image

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নি...

image

মব সহিংসতায় সরকার ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে: স্বরা...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, &lsq...

image

স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্...

image

বিভিন্ন বিষয়ে ভারতকে কূটনৈতিক প্রতিবাদ জানানো হচ্ছে: পররা...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাং...

image

৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়...

নিউজ ডেস্ক : নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার...

  • company_logo