• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না: তথ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের স্বার্থে সরকার কঠোর হতে পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র চর্চা করতে চাইলেও কেউ কেউ সংসদের পরিবর্তে রাজপথকে বেছে নিতে চাইছে।’
‎
‎আজ শনিবার (১ আগস্ট) প্রেসক্লাবে বিপিজেএ আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন।
‎
‎তথ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের সময় শেষ, এখন সময় দেশ গড়ার। জনগণ সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সেই দায়িত্ব সরকার পালন করবে।’
‎
‎তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপি যে মূল্যবোধ তৈরি করেছে তারই ফসল এই গণঅভ্যুত্থানের প্রজন্ম। এসময় গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করতে ফ্যাসিবাদ খালেদা জিয়াকে টার্গেট করে হত্যার ষড়যন্ত্র করেছিলো বলেও অভিযোগ করেন মন্ত্রী।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ছোবলে ক্ষত-বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে বিএনপি, তখনই একটি পক্ষ সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।’

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্ত...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশে...

image

"ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্...

২

নিজস্ব প্রতিবেদক : বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশ...

image

ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘...

৩

নিউজ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণি...

image

রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌ...

৪

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির ...

image

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউ...

৫

নিউজ ডেস্ক : নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস...

  • company_logo