• শিক্ষা

ইবি একটি আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সেলেন্স’ হবে: শিক্ষামন্ত্রী

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) একটি আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সেলেন্স’ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‎শনিবার (১ আগস্ট) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। জীবনের এই সময়টিকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। এ সময়ই তোমাদের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে এবং দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।

‎শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনে শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনতে আমরা কাজ করছি। তারেক রহমানের সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। চলতি অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। গত অর্থবছরে শিক্ষা বাজেট ছিল ৮৭ হাজার কোটি টাকা, আর এ বছর তা বেড়ে হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। ভবিষ্যতে এ বাজেট আরও বাড়ানো হবে বলে আমরা আশাবাদী। প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, শিক্ষা খাতের বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল এটিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। পরবর্তীতে মালয়েশিয়ায় ওআইসির উদ্যোগে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেখানে ইসলামিক স্টাডিজের পাশাপাশি সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগ রয়েছে। একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও মেডিকেল সায়েন্সসহ নতুন নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে। আমি আশা করি, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা ও সুনাম আরও সমৃদ্ধ করবে।

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ।

মন্তব্য (০)





image

‎প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল...

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলে...

image

পাবনায় ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ

পাবনা প্রতিনিধিঃ বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষ...

image

‎শিক্ষক ও কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশনা

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারের নির্দেশন...

image

সবুজ হয়ে যাওয়া মাংস নিয়ে বাকৃবির অধ্যাপকের বৈজ্ঞানিক ব...

বাকৃবি প্রতিনিধি : খুলনায় একটি বেকারির কর্মচারীদের পিকনিকে ...

image

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না দেখানো’ সাংবাদিকদের ...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক...

  • company_logo